শিরোনাম

10/recent/ticker-posts

ঈশ্বরদীর বাঘইলে শামিমের চাচা গংরা জোপূর্বক লিচু গাছ কেটে বিক্রি করে এক লাখ টাকার ক্ষতি করেছে ।। প্রাণ নাশের হুমকির অভিযোগ

মোস্তাক আহমেদ টনি  প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল হাজীপাড়া গ্রামের আক্তার প্রামানিকের ছেলে শামীম প্রামানিকের  দলিল মূলে প্রাপ্ত সম্পত্তিতে  থাকা লিচু বাগানের কিছু ফলনশীল লিচু গাছ তার নিজ চাচা মজিবর রহমান প্রামানিক গং  জোর পুর্বক কেটে বিক্রি করায় অনুমান এক লক্ষ টাকার ক্ষতি করেছেন বলে দাবি করা হয়েছে শামিমের পক্ষ থেকে। শনিবার সকালে দেওয়া অভিযোগে তারা প্রাণ নাশের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত  ২৬/১১/২০২৬ তারিখ সকাল নয়টায়  এই গাছ কাটার ঘটনা ঘটে বলে শামিম প্রামানিক কর্তৃক ঈশ্বরদী থানায় দায়ের করা জিডিিঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে দায়ের করা লিখিত অভিযোগ ও সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে  এসব তথ্য জানাগেছে।

শামিম ও তার পিতা অভিযোগ করে বলেন,তারা চাচা ও তার গংয়ের সদস্যদের বাধা নিষেধ করলে চাচার গং অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ , ধাক্কা ধাক্কি করে দেশীয় অস্ত্র শস্ত্র দ্বারা মারমুখি আচরণ করে ও খুন জখম করার হুমকী ধামকী এবং বিভিন্ন প্রকার ভায়ভীতি প্রদর্শন করে। সুষ্ঠ বিচার দাবিতে তিনি অভিযোগের বিষয়টি বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় প্রচারের জন্য অনুরোধও করেন। তাং28..11.2026

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ