ঈশ্বরদী প্রতিনিধি ।। আর্তমানবতার সেবাই আমাদের আদর্শ—এই স্লোগানকে সামনে রেখে পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে ‘মিলন মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সারাদেশের তিন’শ পল্লী চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী আলোচনাসভা,র্যাফেল ড্র-,পুরস্কার বিতরনীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিলন মেলা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: মো: সবুজ আলী। ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: এম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা: মো: আক্কাস আলী, সহ-সভাপতি ডা: মো: মির আবু আজম সিদ্দিকী, সহ-সভাপতি ডা: এম সাইজুদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুস সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: মো: নুরে আলম দিপু, এবং সহ-সাধারণ সম্পাদক ডা: মো: আলী আরশাদ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতিদ টিএ পান্না,সিনিয়র সাংবাতদক ও কন্ঠ শিল্পী এসএম,রাজা,সেলিম সরদার বক্তব্য দেন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কেন্দ্রীয় ও জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রফিকুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা: মোঃ মহসিন আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মো: শফিকুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা: এ কে এম সামসুদ্দিন সুজন ও ডাঃ আখের উদ্দিন। মিলন মেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর পাকশী রিসোর্ট উপস্থিত সারাদেশ থেকে আগত পল্লী চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।#-০৭-১১-২৬

0 Comments