শিরোনাম

10/recent/ticker-posts

ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সাইন্স (M.Sc.) ডিগ্রি অর্জনের লক্ষ্যে ভর্তি

টি এ পান্না ।। পাবনা জেলার ঈশ্বরদীর বাঘইল গ্রামের কৃতি সন্তান সমাপ্তি ইসলাম সমা উচ্চশিক্ষার উদ্দেশ্যে শতভাগ স্কলারশিপ পেয়ে জার্মানির খ্যাতনামা জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে (Justus Liebig University Giessen) ভর্তি হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সেলিনা ইসলাম সিরাজ দম্পতির কনিষ্ঠ কন্যা। ​

জানা গেছে, সমাপ্তি ইসলাম সমা বিশ্ববিদ্যালয়টিতে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত ‘ইকোনমিক্স অব গ্লোবাল রিস্ক’ (Economics of Global Risk) বিষয়ে মাস্টার্স অব সাইন্স (M.Sc.) ডিগ্রি অর্জনের লক্ষ্যে ২০২৬ সালের শীতকালীন সেমিস্টারে প্রথম বর্ষে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করেছেন। ​জার্মানির হেসে (Hesse) অঙ্গরাজ্যের উচ্চশিক্ষা ভর্তি সংক্রান্ত আইন (HHZVO) এবং জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট উচ্চশিক্ষা নির্বাচন প্রক্রিয়ার সকল পূর্বশর্ত ও আইনি ধাপ সফলভাবে অতিক্রম করে অপেক্ষমাণ তালিকার মাধ্যমে তিনি এই কৃতিত্বপূর্ণ আসন ও শতভাগ স্কলারশিপ লাভ করেন। ​সমাপ্তি ইসলাম সমার এই আন্তর্জাতিক অর্জনে তাঁর পরিবার,আত্নীয়স্বজন, সহপাঠী এবং ঈশ্বরদীবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর পরিবার,আত্নীয়স্বজন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও এলাকাবাসী তাঁর উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সমাপ্তি গত ৩রা অক্টোবর/২৬ ভোর রাতে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানীর উদ্দেশ্যে রওনা দেন। #

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ