ঈশ্বরদী থেকে এএ আজাদ হান্নান জানান ।। সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা এবং এলাকার আইনশৃংখলার অবনতি ঘটানো ও হুমকি ধামকির প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ইসরাইল হোসেন মন্ডল পরিবারের সদস্য ও ব্যবসায়ী-মোঃ শামীম আহমেদসহ পরিবারের সদস্যরা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন,শামীম আহমেদসহ পরিবারের সদস্যরা। শামীম বলেন,আমি নিম্ন সাক্ষরকারী অতীব দুঃখ ভারাক্রান্ত কন্ঠে প্রেস ব্রিফিংয়ে অপরাধীদের অপরাধের সুষ্ঠ বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে লিখিত বক্তব্য পাঠ করছি। আমাদের পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্যিকভাবে ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি নিয়ে পাশের পক্ষের সঙ্গে একটি বিরোধ সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষ আমাদের বৈধভাবে ক্রয়কৃত ও নির্ধারিত জমির অংশ নিজেদের বলে দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা আমাদের বাড়ির বাউন্ডারি ও আঙ্গিনায় ভাঙচুরের মতো অনাকাঙিক্ষত কার্যক্রম পরিচালনা করেছে। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির লক্ষ্যে ধারা ১৫০ অনুযায়ী কেস নং-১১৭৫২, পৃষ্ঠা নং-২৪ এবং হোল্ডিং নং-৬২৮৯-এর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এছাড়া ২১ মে ২০২৫ তারিখে নামজারি বাতিল সংক্রান্ত আবেদন দাখিল করে যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবহিত করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, কেস দায়ের ও আবেদন করার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভূমি অফিসের সংশ্লিষ্ট নায়েব সাহেবের অসহযোগিতার কারণে প্রয়োজনীয় কার্যক্রম যথাসময়ে সম্পন্ন হয়নি। ফলে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় প্রতিপক্ষ সেই সুযোগ গ্রহণ করে এলাকায় বিভ্রান্তি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে এবং বিভিন্ন সময় হুমকি-ধামকি প্রদানসহ আমাদের সম্পত্তিতে অনধিকার হস্তক্ষেপ করছে। সর্বশেষ তারা আমাদের বাড়ির বাউন্ডারি ও আঙ্গিনায় ওর একটা ভাঙচুর করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের পারিবারিক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ আতঙ্কে রয়েছি। এ অবস্থায় আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে চলমান ভূমি সংক্রান্ত মামলা ও আবেদন যথাযথভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষ যেন জোরপূর্বক জমির দখল পরিবর্তন, বাউন্ডারি ভাঙচুর বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।আমরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে বিষয়টির নিষ্পত্তি প্রত্যাশা করছি এবং প্রশাসনের নিরপেক্ষ সহযোগিতার ওপর আস্থা রাখছি। মোঃ শামীম আহমেদ,চেয়ারম্যানের ভাই ও ছেলে বলেন,আমাদের ক্রয়কৃতদ সম্পত্তির উপর থাকা দেওয়াল ভেঙ্গে অপরাধ করেছে কারণ ঐ জমি অপরাধীর বাবা প্রায় ত্রিশ বছর আগে আমাদের কাছে বিকক্রি করেছে যার কাগজপত্র রক্ষিত আছে। বর্তমানে আমরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ঝুঁকিতে আছি।#তাং-26.09.2026


0 Comments