বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী \ সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে তাই আমাদের উগ্রজাতীয়তাবাদ পরিহার করে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি করা উচিত বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
গতকাল সন্ধ্যায় পাকশী গোল ঘরে সাত ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সমন্বয়ে আয়োজিত বিশেষ মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপিনেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও উপজেলা বিকএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলালের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপির প্রবীন নেতা আবু তালেব ফকির, মানিক মন্ডল, ফজলুর রহমান মাস্টার,দুলাল মন্ডল,মোহাম্মদ আলী কাজল, কবীর আহমেদ, আইয়ুব হোসেন, ডাক্তার দুলাল বিশ্বাস ও হাসেম আলী মেম্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিদ হয়।#তাং-১৯.০৫.২০২৬

0 Comments