শিরোনাম

10/recent/ticker-posts

পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান

,বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী \ ঈশ্বরদীর পাকশী বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী আবু রায়হান তার দিয়ার বাঘইলস্থ নিজ বাড়িতে পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন। 

তিনি নিয়মিত দুধ বিক্রির পাশাপাশি এবার কোরবাণীর ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি বিশাল আকৃতির সাঁড় গরু বিক্রির ঘোষনা দিয়েছেন।এ কারণে তার বাড়িতে প্রায় প্রতিদিনই কোরবানীর গরু ক্রেতাদের মধ্যে সারা পড়েছে। তাই ক্রেতারাও তার বাড়িতে ও মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেছেন। 

পাকশী ডেইরী ফার্মের মালিক আবু রায়হান সাংবাদিকদের জানান,বিভিন্ন জাতের সাঁড় গরু পালন করে তিনি এবার সফল হবেন বলে মনে করছেন।#

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ