প্রতিনিধি,ঈশ্বরদী ।। আজ ১৭ এপ্রিল বিশ্বহিমোফিলিয়া দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে প্রথমবারের মত পাবনা জেনারেল হাসপাতালে একদিন আগে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরদীর হিমোফিলিয়া রোগী ও হিমোফিলিয়া সংগঠনের নেতা মেহেদী হাসানের পক্ষ থেকে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক সহকারী অধ্যাপক ডা: মো: রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডাঃ মোঃ ইমরান হোসেন । মেহেদী হাসানের সভাপতিত্বে পাবনা জেলার ঈশ্বরদীসহ বিভিন্ন উপজেলার হিমোফিলিয়া রোগীদের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ রোগীবৃন্দ বক্তব্য দেন । পরে হাসপাতাল চত্বরে র্যালি বের করা হয়।#তাং-১৭.০৪.২০২৬

0 Comments