পাকশীতে বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। বৈশাখী শোভাযাত্রা, আলোচনা, ও নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন সিরাজুল ইসলাম সরদার। তিনি বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন।
সাংবাদিক ও সুধী সমাজের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শিশু নিকেতনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। দিনটি উদযাপন উপলক্ষে পৃথক মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঐতিহ্যবাহী গম্ভীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।#
তাং-১৪/০৪/২৬

0 Comments