শিরোনাম

10/recent/ticker-posts

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১০ ও আটক ১৬,দুই প্লাটুন রিজাভ ফোর্স মোতায়েন


প্রতিনিধি ,ঈশ্বরদী ।। সোমবার দুপুরে  ঈশ্বরদী রেলগেট থেকে পোস্ট অফিস মোড় এলাকা ব্যাপি  বিএনপির হাবিবুর রহমান হাবিব ও জাকারিয়া পিন্টু গ্রুপের সংঘর্ষগুলিস্বনামধন্য প্রতিষ্ঠান ক্যাপ্টেইন ক্যাফে এবং নির্বাচনী অফিস ভাংচুর  অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত: ১০ জন আহত হয়েছে।আহতদের ঈশ্বরদী হাসপাতালসহ বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানাগেছে,গেল চাঁদ রাতে ঈশ্বরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হককে ছুরিকাঘাতে মারাত্নক আহত করা হয়। এঘটনার পর ঈশ্বরদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা  চলতে থাকে । এরই জের হিসেবে আজ সকালে উভয়গ্রুপের পক্ষ থেকে পৃথকস্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হাবিবের নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকারিয়া পিন্টুসহ তার চার ভাই ও সমর্থকদের সন্ত্রাসী,চাঁদাবাজ,লুটপাটকারীসহ নানাভাবে অভিযুক্ত করে বক্তব্য দেওয়া এবং শহরে বিক্ষোভ মিছিল করে জাকারিয়া পিন্টুসহ তার ভাইদের বিরুদ্ধে সন্ত্রাসী,চাঁদাবাজসহ বিভিন্ন শ্লোগান দেওয়ায় উত্তেজনা বৃদ্ধি পায়।

অন্যদিকেপিন্টু গ্রুপ একই সময়ে প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন শেষে রেলগেট অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে আসে। পরে দুই পক্ষের মিছিল রেলগেট সংলগ্ন এলাকায় মুখোমুখি হলে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।


এক পর্যায়ে রেলগেট থেকে পোস্ট অফিস এলাকা ব্যাপি উভয় গ্রুপের মধ্যে বন্দুক ‍যুদ্ধ,ধওেয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ,স্বনামধন্য প্রতিষ্ঠান ক্যাপ্টেইন ক্যাফে ও হাবিবের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। একই সাথে অফিসের সামেন রাখা ৩/৪ টি হোন্ডা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। দমকল বাহিনী এসে আগুন নিভাকত সক্ষম হয়। 

এসব ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,এসআই আতাউর রহমান,যুবদলনেতা শ্যামল ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রকিসহ অন্তত:১০ জন আহত হয়েছে। সংঘর্ষের শুরু থেকেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে সেনাবাহিনী আসায় স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ভিডিও ফুটেজ দেখে ১৬জনকে জিজ্ঞাসাবাদদ করার জন্য আটক এবং দুই প্লাটুন পুলিশ রিজার্ভ ফোসর্  মোতায়েন করা হয়েছে। তাং-২৩/০৩/২৬

 

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ