এসআই টিটুল।। নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন,জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি টিএ পান্না।
গতকাল বিকেলে ঈশ্বরদীর দাদাপুরস্থ প্রতিবন্ধি কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আজিজ মুন্নুর সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক ও বিএনপি নেতা মজিবর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ইটভাটা মালিক সমিতির সভাপতি শান্টু বিশ্বাস,সংস্থার কোষাধ্যক্ষ জিয়াউল ইসলাম,সমাজ সেবক আক্তারুজ্জামান রানা মল্লিক,ব্যবসায়ী তরিকুল ইসলাম,হিরাজ আলী বিশ্বাস উপস্থিত ছিলেন। পরে লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুর,লক্ষিকুন্ডা,নবীনগর ও চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক অসহায় প্রতিবন্ধি পরিবারে মধ্যে পাঁচ কেজি করে আটা ও নগদ টাকা বিতরণ করা হয়।#তাং-১৯.০৩.২০২৬

0 Comments